অথবা ভাব সম্প্রসারণ : বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
উত্তর: বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে মূলভাব :সৌন্দর্য প্রকৃতির একটি স্বাভাবিক ও অবিচ্ছিন্ন উপাদান। সৌন্দর্য কিভাবে এবং কোথায় বিশিষ্টতা অর্জন করতে হবে তা প্রকৃতি নির্ধারণ করে দেয়। এর ব্যতিক্রম কিছু ঘটলে সৌন্দর্য তার সুষমা হারায়। সম্প্রসারিত ভাব :প্রত্যেকটি বস্তু ও প্রাণী আপন অস্তিত্বের সঙ্গে সংহতিপূর্ণ পরিবেশে নিচে প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলে। যথাস্থানে তাকে সুন্দর ও মানসই লাগে। যেমন - বন্যপ্রাণী স্বভাব, আচরণ স্বাভাবিক চরিত্র হিসেবে বনের মধ্যেই সুন্দরভাবে বিকাশ লাভ করে থাকে। কিন্তু তারা যদি সভ্যতার আলোকে আলোকিত শহরের চিড়িয়াখানাতে বন্দি হয়, তবে তাদের প্রকৃত বুনো সৌন্দর্যটাই ম্লান হয়ে যায় এবং অনেকটা প্রাণহীন ও নির্জীব হয়ে পড়ে। মাতৃক করলে শিশু সৌন্দর্য যত স্বাভাবিক ও সঙ্গত অন্য কারো কোলে ততটা নয়। এজন্য অনেক বড় বড় শিল্পী মা ও শিশুর ছবি এঁকেছেন যেখানে শিশুকে মাতৃক্রোড়েই দেখানো হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি এবং পাবলো পিকাসো ছাড়াও আরো অনেক ক্লাসিক্যাল আজমিরশিল্পী শিশুকে মাতৃক্রোড়ে স্থান দিয়েছেন। শিশুর জন্য মায়ের কলি হচ্ছে উপযুক্ত মানানসই জায়গা। এটাই প্রকৃতির নিয়ম। কাছেই প্রকৃতির নিয়মে যে যেখানে সুন্দর, তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। সেখানেই তার মুক্তি, সেখানেই তার সহজ, সাবলীল ও স্বাধীন সুন্দর জীবন। তাই জ্ঞানীজনেরা বলেন, " যার যেখানে স্থান সেখানেই থাকতে দাও। কেননা যে যেখানে পরিবেশে প্রতিপালিত হয়, তাকে সেখানেই সুন্দর মানায়। মন্তব্য :অনুকূল পরিবেশেই সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। প্রতিটি সুন্দর্যরি একটা নির্দিষ্ট স্থান রয়েছে। সেই নির্দিষ্ট স্থান এবং পরিবেশেই সেই যথার্থ বিকাশ লাভ করে, অন্যত্র নয়।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা ভাব সম্প্রসারণ : বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
উত্তর