ভাব সম্প্রসারণ: অতৃপ্তিই অসুখের মূল
উত্তর: অতৃপ্তিই অসুখের মূল মূলভাব :পর্থিব জগতে অন্তহীন চাওয়া পাওয়া মানুষের। মানুষ তার কাম্য বস্তুর প্রাপ্তির দ্বারা কোন সময় পূর্ণ পরিতৃপ্ত হয় না। বড় অপ্রাপ্ত বস্তুর প্রতি থাকে তার অনন্ত আকাঙ্ক্ষা। আর এটি তাকে মহাবিষ্ট করে অশান্তিতে নিমজ্জিত করে। সম্প্রসারিত ভাব :পৃথিবীতে নিরন্তর চাওয়া পাওয়ার দ্বন্দ্ব মানুষের। কঠোর পরিশ্রমের বিনিময়ে মানুষের জীবন কিছু দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে। কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়ে বসে থাকে না। তার হৃদয় বৃন্তে নতুন নতুন চাহিদা স্ফুটন ঘটে। সেই চাহিদা পূরণের সে দুর্নিবার ছুটে চলে। তার জীবনের চাওয়া আছে, পাওয়া আছে কিন্তু চাওয়া-পাওয়ার মাঝে সীমাবদ্ধতা নেই। তার চাওয়ার কোন শেষ নেই। আসলে সে কি চায়, সে নিজেও জানেনা। তাই মানুষ তার কাম্য বস্তুর প্রাপ্তি দ্বারা কোন সময় সত্যিকার অর্থে পূর্ণ পরিতৃপ্ত হয় না। সভ্যতার উষলগ্ন থেকেই তার করায়ত্ত বস্তুকে তুচ্ছ জ্ঞান করেছে, দুর্লভ বস্তুর জন্য ব্যাকুল হয়েছে। এটি মানুষের চিরন্তন বৈশিষ্ট্য। যখনই দুর্লভ কিছু লাভ করেছে পরক্ষণে আবার নতুন দুর্লভ প্রাপ্তির জন্য সে ব্যস্ত হয়েছে। কিন্তু সে জানেনা, তারে চাওয়া পাওয়ার পরি-সমাপ্তি কোথায়। অফুরন্ত চাওয়ার বিপরীতে অবশেষে সে না পাওয়ার বেদনায় ক্ষতবিক্ষত হয়। কারণ অসীম চাওয়াকে অর্জন করা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। তাই অহেতুক অপ্রাপ্তির যন্ত্রণা সে দগ্ধ। অথচ মানুষ যদি অল্পতেই তৃপ্ত হওয়ায় অভ্যস্ত হয় তবে সে খুব সহজে না পাওয়ার দুঃখগুলো তিরহিত করা সম্ভব এবং পাওয়ার আনন্দ গুলো শত ধারায় হয়ে উঠবে বিকশিত। মন্তব্য :মানব হৃদয়ে চাওয়া না পাওয়ার দ্বন্দ্ব চিরন্তন। সুতরাং মানুষ যদি অল্পতেই পরিতুষ্ট হতে পারে তবে প্রকৃতপক্ষে সুখী হতে পারবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাব সম্প্রসারণ: অতৃপ্তিই অসুখের মূল
উত্তর