সারাংশ লেখ: এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে, সেখান থেকেই তোমার ধ্বংস আরম্ভ হবে। কারণ তুমিই কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি চলতে না পার তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার ওপর এসে আঘাত করবে, একেবারে বিদীর্ণ, বিপর্যস্ত হবে কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কাল স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিরাম চল এবং জীবন চর্চা কর; নয় বিশ্রাম কর এবং বিলুপ্ত হও। পৃথিবীর নিয়ম এই রকমই।
উত্তর: সারাংশ: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলাই হচ্ছে মানবজীবনের ধর্ম। জগৎপ্রবাহে স্থবিরতার কোনো সার্থকতা নেই। গতিহীন জীবন ধ্বংসেরই নামান্তর।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর