সারাংশ লেখ: বার্ধক্য তাহাই- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই- যাহারা মায়াচ্ছন্ন, নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহারা জীব হাইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই- যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে, আলোকপিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই বার্ধক্য। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
উত্তর: সারাংশ: যারা পুরনো রীতিনীতি আঁকড়ে থাকে এবং যাদের জীবনের কোনো গতি নেই তারা বৃদ্ধ বলে বিবেচিত। তারা কুসংস্কারাচ্ছন্ন এবং জড় পদার্থের মতো। নতুনকে গ্রহণ করতে চায় না বলে জীবন ও জগৎকে তারা কিছুই দিতে পারে না। আবার বয়সের দিক থেকে অনেক বৃদ্ধও মানসিকভাবে এমন গতিশীল যে, তাদের মধ্যেও তারুণ্যের পরিচয় পাওয়া যায়।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর