ভাব-সম্প্রসারণ কর: দুঃখের মতো এত বড় পরশপাথর আর নাই।
উত্তর: সম্প্রসারিত ভাব : মানুষের জীবনে সুখ-দুঃখ পাশাপাশি অবস্থান করে। একটির পর অপরটি আসে পর্যায়ক্রমে। তন্মধ্যে সুখের সময় মানুষ ভােগ-বিলাসে জীবন ভাসিয়ে দিলে তাতে আনন্দ পাওয়া যায় সত্য, কিন্তু তাতে জীবনের প্রকৃত স্বরূপ জানা যায় না। দুঃখে পড়ে মানুষ নিজেকে চিনে। নিজের শক্তি-সামর্থ ও বুদ্ধিমত্তার পরিচয় দুঃখের মধ্য দিয়েই উপলদ্ধি করা যায়। দুঃখের পরশেই মানুষের জীবন হয় মানবিকবােধে আলােকিত, মানুষ হয়ে ওঠে মহানুভব, মহীয়ান। তাই মানব চরিত্রের পূর্ণ বিকাশের জন্য দুঃখকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। দুঃখ-কষ্ট ও ত্যাগ তিতিক্ষা ব্যতীত ব্যক্তি জীবন কিংবা জাতীয় জীবনে সফলতা আসতে পারে না। দুঃখের আবেদন চিরন্তন। ইংরেজ কবি জন কীটস্ বলেছেন, “Sorrow is knowledge” -দুঃখবােধই প্রজ্ঞার উৎস। দুঃখবােধ মানুষকে সুষ্টাভিমুখী করে। দুঃখের অনলে পুড়ে মনুষ্যত্ব বিবেক খাঁটি স্বর্ণে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়-“দুঃখই জগতে একমাত্র সকল পদার্থের মূল্য।” মাতৃস্নেহের মূল্য দুঃখে, পতিব্রত্যের মূল্য দুঃখে, বীর্যের মূল্য দুঃখে, পুণ্যের মূল্য দুঃখে। তাই মহামানবগণ দুঃখকে পরশ পাথররূপে বর্ণনা করেছেন। পরশ মণির সংস্পর্শে লােহা যেমন সােনা হয়, তেমনি দুঃখরূপ পরশ মণির স্পর্শে মানুষের সব মালিন্য নিঃশেষ হয়ে জীবন সার্থকতার মহিমায় প্রােজ্জ্বলিত হয়ে উঠে। তাই কবির কথায় বলা যায়- ধন কহে, “দুঃখ তুমি পরম মঙ্গল, তােমারি দহনে আমি হয়েছি উজ্জ্বল।” মন্তব্য : জগতের সব সাফল্যের সাথে জড়িত আছে সীমাহীন দুঃখ-কষ্টের ইতিহাস।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাব-সম্প্রসারণ কর: দুঃখের মতো এত বড় পরশপাথর আর নাই।
উত্তর