সারমর্ম লেখ: একদা ছিল না জুতা চরণ যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। সেথা দেখি একজন, পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের দুঃখ কথা করিলে চিন্তন, আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ?
উত্তর: সারমর্ম : সাধুর পায়ে জুতা ছিল না বলে তার মনে খুব দুঃখ। কিন্তু প্রার্থনালয়ে পা-হারা ব্যক্তিকে দেখে তার সেই খেদ দূর হলো। অন্যের দুঃখ নিজের হৃদয়ে উপলব্ধি করলে নিজের সামান্য দুঃখ-কষ্টের কথা আমাদের আর মনে থাকে না।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর