সারমর্ম লেখ: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন মেলে মুদবো নয়ন শেষে।
উত্তর: সারমর্ম : “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।” মা, মাটি এবং মাতৃভাষাকে ভালোবাসার মাঝেই মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। জন্মভূমির হাওয়া, আলো, ফুল-ফল; হাসি-গান ও স্নেহ ছায়ায় আমরা লালিত। জন্মভূমির প্রতি আমরা তাই এত শ্রদ্ধাশীল । বস্তুত জন্মভূমি প্রতিটি মানুষের নিকট প্রিয়, এখানে মৃত্যুবরণ করাও সকলের কামনা।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর