সারাংশ লেখ: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই, বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই।
উত্তর: সারাংশ: বৃক্ষ ও প্রকৃতির সঙ্গে মানবজীবনের গভীর ঐক্য রয়েছে। প্রকৃতির রূপ, রস, আহরণ করাতেই জীবনের শেষ নয়। প্রজ্ঞা ও মানসিকতা দ্বারা দানের পাত্র পূর্ণ করে যাওয়াতেই মানুষের সার্থকতা।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
সারাংশ লেখ: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই,…
Mymensingh · 2025
উত্তর
উত্তর