সারাংশ লেখ: অনেকের ধারণা এই যে, মহৎব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন, নিচুকূলে মহতের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করিলেই দেখা যায় মানুষের ধারণা অতিশয় ভ্রমাত্মক। পদ্মফুল ফুলের রাজা। রূপে গন্ধে সে অতুলনীয়। কিন্তু ইহার জন্ম হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে বটবৃক্ষ বৃক্ষের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন বটে, অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি, এত খ্যাতনামা যে বটগাছ তার ফল আমাদের অখাদ্য।
উত্তর: সারাংশ: উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই মহত্ত্বের দাবিদার হওয়া যায় না। যেমন প্রকাণ্ড এবং বৃক্ষসমাজে মর্যাদাসম্পন্ন বটগাছের ফল অখাদ্য। আর নীচকুলে জন্মগ্রহণ করেও সম্মানিত হওয়া যায় কর্মগুণে। যেমন- অপেয় জলের মধ্যেই জন্মে সর্বজনপ্রিয় পদ্মফুল।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
সারাংশ লেখ: অনেকের ধারণা এই যে, মহৎব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ…
Dinajpur · 2025
উত্তর
উত্তর