সারাংশ লেখ : আমরা ছেলেকে স্কুল-কলেজে পাঠিয়ে ভাবি যে, শিক্ষা দেওয়ার সমস্ত কর্তব্য পালন করলাম। বছরের পর বছর পাস করে গেলেই অভিভাবকেরা যথেষ্ট তারিফ করেন। কিন্তু তলিয়ে দেখেন না যে, কেবল পাস করলেই বিদ্যা অর্জন হয় না। বাস্তবিকপক্ষে ছাত্রের বা সন্তানের মনে জ্ঞানানুরাগ বা জ্ঞানের প্রতি আনন্দজনক শ্রদ্ধার উদ্রেক হচ্ছে কি না, তাই দেখবার বিষয়। জ্ঞান চর্চার মধ্যে যে পরম রস ও আত্মপ্রসাদ আছে, তার স্বাদ কোনো কোনো শিক্ষার্থী এক বিন্দুও পায় না ।
উত্তর: বছরান্তে পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিদ্যার্জন হয় না। জ্ঞানের প্রতি এক আনন্দময় ও শ্রদ্ধামিশ্রিত অনুরাগের জন্মদানই শিক্ষার মূল উদ্দেশ্য। জ্ঞানের মধ্যে রয়েছে এক পরম রস ও আত্মপ্রসাদ ।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর