HSCSocial Work 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
বেকার স্বামী নিয়ে রোকেয়া অভাব-অনটনে দিন অতিবাহিত করে। জীবিকা নির্বাহ করতে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। একদিন তার গৃহকর্তা ছেলেমেয়েরা স্কুলে যায় কিনা জানতে চাইলে সে জানায়, পাঁচ সন্তানকে দু'বেলা দু'মুঠো খাবারের সংস্থান ও অসুস্থ হলে স্বাস্থ্যসেবা প্রদান করা যেখানে সম্ভব হয় না সেখানে স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর।
Jessore · 2023
ক
মানবিক চাহিদা কী?
খ
চিত্তবিনোদন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে রোকেয়ার যেসব মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা অপূরণে নেতিবাচক প্রভাবসমূহ বিশ্লেষণ কর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো