SSCবাংলা ১ম পত্রসৃজনশীল
উদ্দীপক
অংশ-১ :
বৈকালে কি বিকাশে
মাঠে-ঘাটে নামলে ঢল
ফিরে ফিরে ঢেউ দেয় ঘাসে। কল্পনায় সাদা হাঁস;
অংশ-২ :
বাহিরে নাহিরে ঝরঝর জল, গৃহগৃহ মেঘ ডাকে
এসবের মাঝে বুকে বুকে কেন যেন ব্যথা গুমরি ওঠে
যেন ও গুমর, গুমর চাহিয়া, দ্বার এ বুকের
বাদলের সাথে মিশিয়া গুমরে গুমরে কাঁদে।
Dinajpur · 2026
ক
'বৃষ্টি' কবিতায় মাঠ কিসে ঢেকে ফেলে?
উত্তর
'বৃষ্টি' কবিতায় মাঠ কাজল ধারায় ঢেকে ফেলে।
খ
উদ্দীপকের অংশ-১-এ 'বৃষ্টি' কবিতার কোন দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে রুক্ষ এবং বিবর্ণরূপ ধারণ করা প্রকৃতির প্রাণহীনতায় 'বৃষ্টি' কবিতার প্রকৃতি সম্পর্কিত দিক ফুটে উঠেছে।
গ
উদ্দীপকের অংশ-২-এ 'বৃষ্টি' কবিতার কোন দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকের অংশ-২-এ 'বৃষ্টি' কবিতার প্রকৃতিতে বৃষ্টির প্রভাবের দিকটি ফুটে উঠেছে। 'বৃষ্টি' কবিতায় প্রকৃতির ওপর বৃষ্টির প্রভাবের চমৎকার চিত্র অঙ্কন করা হয়েছে। বৃষ্টিতে প্রকৃতি প্রাণ ফিরে পায়। উদ্দীপকের অংশ-১-এ বলা হয়েছে বৈকালের বৃষ্টিতে মাঠ-ঘাট ও বন সব যেন প্রাণ ফিরে পায়। 'বৃষ্টি' কবিতার বৃষ্টিতে প্রকৃতির এরূপ সজীব হওয়ার কথা 'বৃষ্টি' কবিতায় বর্ণিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশে দেখা যায়, বৃষ্টি প্রকৃতির ওপর এক আনন্দময় স্নিগ্ধতার সৃষ্টি করে। বৃষ্টি মাঠ-ঘাট ও বন ভেজায় এবং তাদের রুক্ষতা দূর করে। উদ্দীপকের প্রকৃতি সম্পর্কিত এই দিকটির সাদৃশ্য 'বৃষ্টি' কবিতায় বিদ্যমান রয়েছে। এভাবে উদ্দীপকের অংশ-২-এ 'বৃষ্টি' কবিতার প্রকৃতিতে বৃষ্টির প্রভাবের দিকটি ফুটে উঠেছে।
ঘ
“বর্ষার আবহ থাকলে ও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর
“বর্ষার আবহ থাকলেও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি”- মন্তব্যটি যথার্থ। কারণ এতে বৃষ্টির সঙ্গে প্রকৃতির সম্পর্ক থাকলেও মানবমনের কোনো ইঙ্গিত নেই।
'বৃষ্টি' কবিতায় বৃষ্টিমুখর দিনে প্রকৃতিতে নিয়ে আসে সজীব প্রাণ আর মানবমনে জেগে ওঠে। মন যেন অতীত স্মৃতিতে ডুব দিয়ে ফিরে পেতে চায় দিক দিগন্তে। উদ্দীপক-২-এ বর্ষাকালীন আবহ ফুটে উঠেছে। বর্ষার দুপুর মধ্যে মেঘমায়া যেন আরও গুমরায় আছে। এসময় গৃহের বৃদ্ধা চাহিয়া রয় পথের পানে তার পুত্র আসবে। উদ্দীপকের যে বিষয় তা স্পস্ট 'বৃষ্টি' কবিতায় নেই।
'বৃষ্টি' কবিতার মূলভাব হলো বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের দিকটি। বর্ষণমুখর দিনে প্রকৃতি প্রাণ খুঁজে পায়। রুক্ষ মাঠ-ঘাট ও বন সিক্ত হয়ে ওঠে। সেই সঙ্গে জেগে ওঠে রসসিক্ত মানবমন। আনন্দ-বেদনার নানা স্মৃতি মানসপটে ভেসে ওঠে। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের এ দিকটি 'বৃষ্টি' কবিতার মূলভাব, যার ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, বর্ষার আবহ থাকলেও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি।
সম্পূর্ণ প্রশ্ন দেখো