HSCHistory 1st Paperসৃজনশীল
উদ্দীপক
ইউরোপের একটি দেশের ইতিহাসে সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রতিটি দেশেই এ বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়েছিল ।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
ক
কত খ্রিষ্টাব্দে বাস্তিন দুর্গের পতন হয়?
উত্তর
১৭৮৯ খ্রিষ্টাব্দে ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।
খ
বুর্জোয়া বলতে কী বোঝায়?
উত্তর
মূলত বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণি বোঝায়। ফরাসি সমাজে বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী ছিল না। শহরবাসী সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে ও ধনী বণিকদের বুর্জোয়া বলা হতো। তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিরাজিত ছিল। আর্থিক সচ্ছলতা থাকলেও কোনো বংশ কৌলীন্য ছিল না। বুর্জোয়ারা তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া ও মূলধনী বুর্জোয়া।
গ
উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর
উদ্দীপকে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে। ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এদিনটি বিশ্বব্যাপী বিপ্লবের দিন হিসেবে পালিত হচ্ছে। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা। এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার ↑ অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোভিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে। উদ্দীপকে বলা হয়েছে বলে হয়েছে ইউরোপের টি দেশের ইতিহাসের সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ফরাসি বিপ্লবের কথাই বলা হয়েছে।
ঘ
উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর ।
উত্তর
উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। বিপ্লবের মধ্যে দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ধর্মযাজক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। ফ্রান্স কার্যত একটি বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্সে জাতীয় সংসদ গঠন করেছে, ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে 1 একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে। ফ্রান্সের রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগও এ বিপ্লবের ফলে শুরু হয়। জিরন্ডিন, জ্যাকোবিনসহ বিভিন্ন গোষ্ঠী ফ্রান্সে রাজনৈতিক শক্তি হিসেবে আত্ম প্রকাশ ঘটে।
ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের সমাজকেই নয়, গোটা ইউরোপকেও আলোড়িন করেছিল। গণতন্ত্র, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, শোষণমুক্তি, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপের রাষ্ট্রসমূহে বিস্তার লাভ করে। ফরাসি জাতি প্রতি বছর ১৪ জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। এর মাধ্যমে ফ্ররাসি বিপ্লবের চেতনায় তারা উজ্জীবিত হওয়ার শপথ নতুন করে গ্রহণ করে থাকে। ফরাসি বিপ্লব এভাবেই ফ্ররাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসেবে সমাদৃত হয়েছে। পৃথিবীর সব দেশেই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয় । এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়ে, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে ।
সম্পূর্ণ প্রশ্ন দেখো