মেডিকেল - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০২ Admission Model Test

Admission Admission Model Test এর মেডিকেল - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০২ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১৭৮

প্রশ্ন

Admission Model Test

বিষয়

Admission

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

AdmissionAdmission Model TestMCQ
আপনার কর্মস্থল শহর থেকে দূরে একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন এবং ভ্যাকসিন নিতে ভয় পান। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্যের উন্নতিতে আপনার ভূমিকা কী হওয়া উচিত?
  • .শুধুমাত্র যারা স্বাস্থ্যকেন্দ্রে আসেন, তাদের চিকিৎসা করা।
  • .স্থানীয় শিক্ষিত যুবকদের সাথে নিয়ে জনগণের ভুল ধারণা ভাঙতে নিয়মিতভাবে ক্যাম্পেইন করা।
  • .কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা যে ভ্যাকসিন না নিলে তাদের সামাজিক সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
  • .এই ধরনের সমস্যা সরকারের ওপর ছেড়ে দিয়ে আপনার চিকিৎসা কাজে মনোযোগ দেওয়া।

উত্তর: স্থানীয় শিক্ষিত যুবকদের সাথে নিয়ে জনগণের ভুল ধারণা ভাঙতে নিয়মিতভাবে ক্যাম্পেইন করা।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
আপনার সিনিয়র চিকিৎসক একজন অপেক্ষাকৃত দুর্বল রোগীর প্রেস্ক্রিপশন লেখার সময় ভুল করে একটি নিষিদ্ধ ওষুধের নাম লিখলেন। আপনি বিষয়টি খেয়াল করেছেন। একজন জুনিয়র হিসেবে আপনার তাৎক্ষণিক এবং সবচেয়ে পেশাদারী আচরণ কোনটি?
  • .অন্য সহকর্মীদের কাছে বিষয়টি আলোচনা করা।
  • .সিনিয়র চিকিৎসকের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে ভুলটি শান্তভাবে ধরিয়ে দেওয়া।
  • .কোনো পদক্ষেপ না নেওয়া, কারণ সিনিয়ররা সব সময় সঠিক।
  • .সরাসরি রোগীর সামনে সিনিয়রকে ভুলটি শুধরে নিতে বলা।

উত্তর: সিনিয়র চিকিৎসকের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে ভুলটি শান্তভাবে ধরিয়ে দেওয়া।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
একজন চিকিৎসক হিসেবে আপনি আপনার একজন রোগীকে নতুন একটি ক্লিনিক্যাল ট্রায়ালে (গবেষণামূলক চিকিৎসায়) অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। রোগীটি তার সুবিধা-অসুবিধা ভালোভাবে বুঝতে পারছেন না এবং তার সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত। এই পরিস্থিতিতে আপনার প্রধান নৈতিক দায়িত্ব কী?
  • .ট্রায়ালে অংশগ্রহণের সুবিধাগুলো বারবার তুলে ধরে দ্রুত সম্মতি নেওয়া।
  • .রোগীর দ্বিধা দূর করার জন্য ট্রায়ালের ঝুঁকিগুলো হালকাভাবে উপস্থাপন করা।
  • .রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া এবং একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রায়ালের সব ঝুঁকি ও সুবিধাগুলো নিশ্চিত করা।
  • .রোগীকে জানিয়ে দেওয়া যে এটি শেষ সুযোগ এবং অংশগ্রহণ না করলে তিনি ভালো হতে পারবেন না।

উত্তর: রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া এবং একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রায়ালের সব ঝুঁকি ও সুবিধাগুলো নিশ্চিত করা।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
একজন ১৩ বছর বয়সী রোগী আপনাকে জানালো যে সে ধূমপান করে এবং বিষয়টি তার বাবা-মাকে না জানানোর জন্য অনুরোধ করলো। BM&DC বিধিমালা এবং নৈতিকতার আলোকে আপনি কী করবেন?
  • .রোগীর অনুরোধ উপেক্ষা করে দ্রুত তার বাবা-মাকে বিষয়টি জানাবেন।
  • .গোপনীয়তা রক্ষা করে ধূমপানের বিপদ সম্পর্কে রোগীকে বুঝিয়ে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন।
  • .এই বিষয়টি নিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলার অনুমতি চাইবেন, তবে রোগী রাজি না হলে পরিস্থিতি অনুযায়ী গোপনীয়তার সীমা বিবেচনা করবেন।
  • .শুধু রোগীর স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দেবেন।

উত্তর: এই বিষয়টি নিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলার অনুমতি চাইবেন, তবে রোগী রাজি না হলে পরিস্থিতি অনুযায়ী গোপনীয়তার সীমা বিবেচনা করবেন।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
আপনি একটি সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। আপনার এক বন্ধু হাসপাতালের বহির্বিভাগের ডিউটি চলাকালীন সময়ে গোপনে কিছু বেসরকারি রোগীর সাথে দেখা করে ফি নিচ্ছেন। এই পরিস্থিতিতে আপনার সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ কী হবে?
  • .এই বিষয়টি এড়িয়ে যাওয়া, কারণ এটি আপনার ব্যক্তিগত ব্যাপার নয়।
  • .আপনার বন্ধুকে ব্যক্তিগতভাবে ডেকে বিষয়টি নিয়ে সতর্ক করা এবং বিরত থাকতে বলা।
  • .চুপিসারে বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো।
  • .এই ঘটনার ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা।

উত্তর: আপনার বন্ধুকে ব্যক্তিগতভাবে ডেকে বিষয়টি নিয়ে সতর্ক করা এবং বিরত থাকতে বলা।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
একজন অপেক্ষাকৃত কম শিক্ষিত রোগী তার চিকিৎসা পদ্ধতির বিষয়ে আপনার দেওয়া ব্যাখ্যা বুঝতে না পেরে মাথা নেড়ে সম্মতি জানালেন। এমতাবস্থায় একজন দায়িত্বশীল চিকিৎসক হিসেবে আপনার প্রথম কাজ কী হওয়া উচিত?
  • .ধরে নেওয়া যে তিনি বুঝেছেন এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া।
  • .তার পরিবার বা পরিচিত কাউকে ডেকে এনে বোঝানোর দায়িত্ব দেওয়া।
  • .অত্যন্ত সরল ও স্থানীয় ভাষায় পুরো পদ্ধতিটি পুনরায় ধাপে ধাপে বুঝিয়ে বলা।
  • .তাকে জানানো যে বুঝতে না পারলে তার চিকিৎসা করা সম্ভব হবে না।

উত্তর: অত্যন্ত সরল ও স্থানীয় ভাষায় পুরো পদ্ধতিটি পুনরায় ধাপে ধাপে বুঝিয়ে বলা।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
বিএম অ্যান্ড ডিসি (BM&DC) কোন আইনের অধীনে নিবন্ধিত চিকিৎসকদের জন্য পেশাগত আচরণ, শিষ্টাচার এবং নৈতিকতা ঘোষণা করেছে?
  • .বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৯৯
  • .বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৫(২২) ধারা
  • .স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিধিমালা, ২০১৫
  • .আন্তর্জাতিক চিকিৎসা নৈতিকতা কোড

উত্তর: বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৫(২২) ধারা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionAdmission Model TestMCQ
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  • .নুরুল আমিন
  • .লিয়াকত আলী খান
  • .মোহাম্মদ আলী
  • .খাজা নাজিমুদ্দীন

উত্তর: খাজা নাজিমুদ্দীন

সম্পূর্ণ প্রশ্ন দেখো