'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?
ক. এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর
খ. এ বয়স নব নব অগ্রগতি সাধনের
গ. এ বয়সে রক্তদানে পুণ্যার্জন হয়
ঘ. এ বয়স যেন নিত্যনতুন করণীয় সম্পাদনের
উত্তর: এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর
ব্যাখ্যা: দেশ, জাতি ও মানবতার কল্যাণে যুগে যুগে আঠারো বছর বয়সি মানুষ অর্থাৎ তরুণেরাই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। এ বয়সের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · MCQ