প্রকৃতি বাসন্তী সাজে সজ্জিত হলেও ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান কর্মব্যস্ততায় তা খেয়ালই করেননি। তাঁর মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির কোন দিকটি লক্ষ করা যায়?
ক. উদাসীনতা
খ. প্রচণ্ড কর্মব্যস্ততা
গ. প্রিয়জনের বিদায়
ঘ. প্রকৃতির প্রতি বিরাগ
উত্তর: উদাসীনতা
ব্যাখ্যা: প্রিয়জন হারানোর বেদনায় কবি সুফিয়া কামাল রিক্ত ও নিঃস্ব। তাই বসন্তের আগমন তাঁর মনে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · MCQ