নিকটবর্তী প্যাঁচানো নালিকা বৃক্কের কোথায় অবস্থিত?
ক. মেডুলা
খ. মাইনর ক্যালিক্স
গ. কর্টেক্স
ঘ. পেলভিস
উত্তর: কর্টেক্স
ব্যাখ্যা: নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বোম্যানস ক্যাপসুলের সাথে সংযুক্ত প্রায় ১৪ মিলিমিটার লম্বা প্যাঁচানো নালিকা। রেনাল টিউবিউলের এ অংশ বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এর প্রাচীর একস্তরী এপিথেলিয়াল কোষে গঠিত। কোষগুলোর একপ্রান্তে অতিআণুবীক্ষণিক আঙুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই থাকে। [Ref: আজমল]
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · MCQ