উদ্দীপক
রাফি, সামি ও জিহান একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের হিসাব উদ্বৃত্তসমূহ ছিল:
মূলধন হিসাব: রাফি ২,০০,০০০ টাকা, সামি ১,৫০,০০০ টাকা এবং জিহান ১,০০,০০০ টাকা।
চলতি হিসাব: রাফি ৫০,০০০ টাকা (ক্রেডিট), সামি ৪০,০০০ টাকা (ক্রেডিট) এবং জিহান ৩০,০০০ টাকা (ডেবিট)। বছরের মাঝামাঝি রাফি কারবারে ৪০,০০০ টাকা ঋণ প্রদান করে। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে রাফি ১০,০০০ টাকা, সামি ৮,০০০ টাকা ও জিহান ৬,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধরতে হবে। সামি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে বেতন পায়। অংশীদারগণ বণ্টনযোগ্য মুনাফার প্রথম ১,০০,০০০ টাকা ৪০%, ৩০% ও ৩০% হারে এবং অবশিষ্টাংশ সমানভাবে বণ্টনের সিদ্ধান্ত নেয়।
উপর্যুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ ২,৩৩,৮০০ টাকা।