উদ্দীপক
সোমা, সুমি ও শুচি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,৮০,০০০ টাকা, ২,২০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২:২:১ অনুপাতে বণ্টন করে। শুচি সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য মাসিক ১,৫০০ টাকা হারে বেতন পায়। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে।
সম্ভাব্য মুনাফার আশায় সোমা, সুমি ও শুচি যথাক্রমে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা ও ১০,০০০ টাকা উত্তোলন করেছে। ২০২৪ সালের ১ এপ্রিল তারিখে সুমি ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে।
মূলধন ও উত্তোলনের সুদ চার্জ করার পূর্বে কিন্তু শুচির বেতন ডেবিট করার পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ব্যবসায়ের লাভ হয় ১,২৫,০০০ টাকা।