উদ্দীপক
রূপা ও রুমা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। ২০২৪ সালের শুরুতে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ :
রূপা ৪,০০০ টাকা (ক্রেডিট)
রুমা ১,৫০০ টাকা (ডেবিট)
মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করা হয়। ২০২৪ সালে রূপা ১২,০০০ টাকা, রুমা ৮,০০০ টাকা কারবার হতে উত্তোলন করে। উত্তোলনের উপর যথাক্রমে রূপা ৩০০ টাকা ও রুমা ২০০ টাকা সুদ পায়। এছাড়াও রুমা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৩,০০০ টাকা বেতন পায়। বছরের মাঝামাঝি সময়ে রূপা কারবারে ৩০,০০০ টাকা ঋণ প্রদান করে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কারবারের নিট লাভ দাঁড়ায় ৬৫,০০০ টাকা।