উদ্দীপক
বাবু এবং টিপু একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা। চুক্তিপত্র অনুযায়ী-
নগদ উত্তোলনের উপর বার্ষিক ৬% হারে সুদ ধার্য করতে হবে। বণ্টনযোগ্য মুনাফা/লোকসানের প্রথম অর্ধাংশ ৩ : ২ অনুপাতে বণ্টিত হবে এবং অবশিষ্টাংশ সমভাবে বণ্টিত হবে। বছরের মাঝামাঝিতে বাবু ব্যবসায়ে ১,৫০,০০০ টাকা ঋণস্বরূপ সরবরাহ করেন। এছাড়াও বাবু প্রতিমাসের শেষে ২,০০০ টাকা নগদ উত্তোলন করেন অন্যদিকে টিপু প্রতিমাসের শুরুতে ৩,০০০ টাকা নগদে উত্তোলন করেন।
উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে হিসাব বছরান্তে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৪,৫০,০০০ টাকা।