উদ্দীপক
জবা, টগর ও বেলী একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ৩:২:১ অনুপাতে বণ্টন করে। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ১,৫০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেলি মাসিক ৫,০০০ টাকা করে বেতন পায়। অংশীদারি চুক্তি মোতাবেক তাদের মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে মোট ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা উত্তোলন করে। ২০২৪ সালের ১ জুলাই তারিখে বেলী ব্যবসায় অতিরিক্ত ৫০,০০০ টাকা বিনিয়োগ করে। বেলীর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ১,৫৯,৫০০ টাকা।