কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় ?
ক. একাদশ
খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. পঞ্চদশ
উত্তর: দ্বাদশ
ব্যাখ্যা: যাদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত-হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে এ সংশোধনী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তৎকালীন পরিস্থিতিতে এ সংশোধনী যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদকে নিয়মতান্ত্রিক করা হয় এবং প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়। প্রকৃতপক্ষে সংবিধানের দ্বাদশ সংশোধনী দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং স্থানীয় শাসনের গঠন, ক্ষমতা ও কার্যাবলির ক্ষেত্রসমূহে ব্যাপক পরিবর্তন আনে।
HSC Civics 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · MCQ