উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাওবিশ্ব রাজনীতিতে যুগে যুগে এক একজন মহান নেতার আবির্ভাব ঘটেছে। যারা দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে তাদের সর্বাত্মক প্রচেষ্টায় সংগ্রাম করেছেন। এরূপ একজন সাহসী নেতা যিনি অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করেছেন এবং স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন।Q. উদ্দীপকে কোন বিপ্লবী নেতার ইংগিত রয়েছে?
ক. হাজী শরিয়তউল্লাহ
খ. দুদুমিয়া
গ. শহিদ তিতুমীর
ঘ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
উত্তর: শহিদ তিতুমীর
ব্যাখ্যা: তিতুমীর বাংলার কৃষক-শ্রমিকদের ওপর ইংরেজ কর্মচারী, দেশীয় নীলকর ও জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই তিনি কৃষক- শ্রমিকদের তাদের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলেন এবং অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি নারিকেলবাড়িয়ার নিকটবর্তী জমিদারদের পরাজিত করে চব্বিশ পরগণা, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশে কার্যত স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
HSC Civics 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · MCQ