উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও:'ক' রাষ্ট্রের একটি অংশের প্রতি কেন্দ্রীয় সরকারের চরম অবহেলা ও উদাসীনতা পরিলক্ষিত হয়। উক্ত অংশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা ও অরক্ষিত রাখার জন্য জনগণ কেন্দ্রীয় সরকারকে দায়ী করে। এক পর্যায়ে তাদের নেতা শাসকদলের নিকট দায়িত্বশীল সরকার ব্যবস্থা ও পৃথক মুদ্রা ব্যবস্থাসহ বেশ কিছু দাবি পেশ করেন।Q. উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইংগিত রয়েছে?
ক. ৬ দফা
খ. ১১ দফা
গ. ১৪ দফা
ঘ. ২১ দফা
উত্তর: ৬ দফা
ব্যাখ্যা: সামরিক শাসক আইয়ুব খানের শাসনামলে ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসনের দাবি মাথাচাড়া দিয়ে ওঠে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফার দাবি পেশ করেন। এই দাবিগুলো ছিল- যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, পৃথক মুদ্রাব্যবস্থা, প্রদেশে সামরিক বা আধাসামরিক বাহিনী গঠনের সুযোগ ইত্যাদি।
HSC Civics 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · MCQ
উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও:'ক' রাষ্ট্রের একটি অংশের প্রতি কেন্দ্রীয় সরকারের চরম অবহেলা ও উদাসীনতা পরিলক্ষিত হয়। উক্ত অংশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা ও অরক্ষিত রাখার জন্য জনগণ কেন্দ্রীয় সরকারকে দায়ী করে। এক পর্যায়ে তাদের নেতা শাসকদলের নিকট দায়িত্বশীল সরকার ব্যবস্থা ও পৃথক মুদ্রা ব্যবস্থাসহ বেশ কিছু দাবি পেশ করেন।Q. উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইংগিত রয়েছে?
- ক.৬ দফা
- খ.১১ দফা
- গ.১৪ দফা
- ঘ.২১ দফা
উত্তর