শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতির আরবি প্রতিশব্দ কী?

উত্তর: সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো 'সাকাফাহ্'।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সংস্কৃতির আরবি প্রতিশব্দ কী?

উদ্দীপক

রহমান সাহেব একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু বিশিষ্ট লোকের সাথে আলোচনা করে কাশিপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। অপরদিকে, হিমায়েত সাহেব মানবজীবনের পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে একটি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেন এবং এ শিক্ষা সকলকে গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

Rajshahi, barisal, mymensingh · 2022

উত্তর

সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো 'সাকাফাহ্'।

উত্তর

"তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি।" এটি - মহানবি (স.)-এর বাণী। এর মাধ্যমে মহানবি (স.) বিশ্বের সকল মানুষ যে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ সেদিকে নির্দেশ করেছেন। বিশ্বের সব মানুষই আদি পিতা হযরত আদম (আ.)-ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর বংশধর। আর আদম (আ.)-কে আল্লাহ তায়ালা মাটি হতে তৈরি করেছেন। যেহেতু সবাই আদম (আ.)-এর সন্তান সুতরাং সবারই আদি পিতা আদম (আ.)। সব মানুষই আদমের সন্তান। আর আদম (আ.) কে আল্লাহ তায়ালা মাটি দিয়ে তৈরি করেছেন। যেমন মহান আল্লাহ বলেন, 'যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানষ সষ্টি করবো।" (সূরা ছোয়াদ: ৭১)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেবের কর্মকাণ্ডে মক্তব প্রতিষ্ঠার কথা ফুটে উঠেছে। মক্তব বা মাকতাব আরবি শব্দ। যার অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। তবে সচরাচর আমরা মক্তব বলতে কুরআন শিক্ষার স্থানকে বুঝি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় বিধিবিধান শিক্ষা দেওয়া হয়। মক্তবে কুরআন ও হাদিসের শিক্ষাদানের পাশাপাশি, দোয়া, মাসয়ালা-মাসায়েল, ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় অন্যন্য দিক, শিষ্টাচার ইত্যাদি শিক্ষা দেওয়া হয়ে থাকে। মক্তব হলো মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তন। উদ্দীপকে উল্লেখ আছে রহমান সাহেব কাশিপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করেন। সুতরাং রহমান সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তন মক্তবের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত হিমায়েত সাহেবের শিক্ষাব্যবস্থা ইসলামি শিক্ষাব্যবস্থা। ইসলামি শিক্ষাব্যবস্থা হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয়। ইসলামি শিক্ষা পঠন-পাঠন, অধ্যয়ন ও অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। ইসলামি শিক্ষা বা জ্ঞান মানুষের জন্য মহামূল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ দান। এ শিক্ষা অর্জনের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে আদর্শবান হিসেবে গড়ে উঠতে পারে। এ শিক্ষালাভের ফলে একজন ব্যক্তি এমনভাবে গড়ে উঠবে যে তার চরিত্র, চিন্তাচেতনা ও আচার-আচরণে বা কাজে-কর্মে সকল কিছুতে ইসলামি বিধানের প্রতিফলন থাকবে। উদ্দীপকে হিমায়েত সাহেব মানবজীবনের পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে ইসলামি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেন। কারণ মানুষ জীবনের পরিপূর্ণ জীবনাদর্শের শিক্ষা একমাত্র ইসলামি শিক্ষা ব্যবস্থায়ই দেওয়া হয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।