জনাব আবিদ সাহেবের উপার্জনটি কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবিদ সাহেবের উপার্জন হালাল উপায়ে জীবনযাপনের ইঙ্গিত দিচ্ছে। হালাল অর্থ- বৈধ, সিদ্ধ আইনানুগ বা অনুমোদিত বিষয়। হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। নিজের জন্য যেমন কল্যাণকর, তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণকর। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন তারই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। মহান আল্লাহ পাকের নির্দেশ- "সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ করো তথা উপার্জন করো।" (সূরা জুমআ : ১০)। হালাল উপার্জনের ব্যাপারে মহানবি (সা.) বলেন, "হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও একটি ফরজ।" (বায়হাকি) ইবাদত কবুলের পূর্বশর্ত হলো হালাল উপার্জন। যার উপার্জন হালাল নয়, তার যাবতীয় ইবাদত-বন্দেগি কবুল হবে না। কাজেই সর্বদা হালাল উপার্জনের বিকল্প নেই।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আবিদ সাহেবের উপার্জনটি কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, sylhet, barisal, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর