শেয়ারFacebookWhatsApp

চার্লস মার্টেল কে ছিলেন?

উত্তর: চার্লস মার্টেল (Charles Martel) অষ্টম শতকে সংঘটিত টুরসের যুদ্ধের সময় ফ্রান্সের রাজা ছিলেন। ৭৩২ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা চার্লস মার্টেল এবং স্পেনের উমাইয়া গভর্নর আবদুর রহমান আল গাফেকির মধ্যে টুরসের যুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্সে মুসলিম শাসন বিস্তারের আকাঙ্ক্ষা ছিল এ যুদ্ধের অন্যতম কারণ। স্পেনের টুরস ও পয়টিয়ার্সের মধ্যে ক্লেন ও ভিয়েন-এর সংযোগস্থলে রাজা চার্লস মার্টেলের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়। চার্লস আহত মুসলমান সেনাদের হত্যা করে 'মার্টেল হন্তা' উপাধি গ্রহণ করেন। এ যুদ্ধে বিপর্যয়ের ফলে মুসলিমদের পক্ষে স্পেনের বাইরে ফ্রান্স বা ইউরোপের অন্যত্র আধিপত্য বিস্তার করা আর সম্ভব হয়নি।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

চার্লস মার্টেল কে ছিলেন?

উদ্দীপক

আজমপুরের খান বংশের ব্যবসায়ী দাউদ খান তালুকদার বংশের হান্নান সাহেবের সঙ্গে এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী হান্নান সাহেব খান বংশের লোকদের উপর নির্মমভাবে অত্যাচার চালান। তাঁর অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে খান বংশের সন্তান কবির মাহমুদ মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।

Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet · 2019

উত্তর

স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।

উত্তর

চার্লস মার্টেল (Charles Martel) অষ্টম শতকে সংঘটিত টুরসের যুদ্ধের সময় ফ্রান্সের রাজা ছিলেন। ৭৩২ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা চার্লস মার্টেল এবং স্পেনের উমাইয়া গভর্নর আবদুর রহমান আল গাফেকির মধ্যে টুরসের যুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্সে মুসলিম শাসন বিস্তারের আকাঙ্ক্ষা ছিল এ যুদ্ধের অন্যতম কারণ। স্পেনের টুরস ও পয়টিয়ার্সের মধ্যে ক্লেন ও ভিয়েন-এর সংযোগস্থলে রাজা চার্লস মার্টেলের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়। চার্লস আহত মুসলমান সেনাদের হত্যা করে 'মার্টেল হন্তা' উপাধি গ্রহণ করেন। এ যুদ্ধে বিপর্যয়ের ফলে মুসলিমদের পক্ষে স্পেনের বাইরে ফ্রান্স বা ইউরোপের অন্যত্র আধিপত্য বিস্তার করা আর সম্ভব হয়নি।

উত্তর

উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের উমাইয়া শাসক প্রথম আবদুর রহমানের মিল রয়েছে। কুরাইশ বংশের দুটি শাখা উমাইয়া ও আব্বাসি গোত্রের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারা সব সময় একে অন্যের ক্ষতি সাধনে তৎপর থাকত। এই শত্রুতার জের ধরে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসিরা ক্ষমতা দখল করে। ক্ষমতালাভের পর তারা উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংসতার হাত থেকে উমাইয়া যুবরাজ আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পান। প্রাণরক্ষার্থে তিনি দেশত্যাগ করেন। দীর্ঘকাল নানা ঘাতপ্রতিঘাতের পর তিনি স্পেনে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের কবির মাহমুদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। খান বংশের সন্তান কবির মাহমুদ তার বিরোধী বংশের অত্যাচারের হাত থেকে কোনোমতে রেহাই পেয়ে মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন। একইভাবে আব্বাসিদের রাজনৈতিক প্রতিহিংসা ও নৃশংসতার শিকার হয়ে প্রথম আবদুর রহমান বা আবদুর রহমান আদ-দাখিল নিজদেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি পালিয়ে উত্তর আফ্রিকায় গিয়ে মামার কাছে আশ্রয় লাভ করেন। মামার সহায়তায় আবদুর রহমান একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তিনি একসময় উত্তর আফ্রিকার উপকূল থেকে অদূরে স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সুতরাং দেখা যাচ্ছে, প্রতিহিংসা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার শিকার হওয়া এবং পরবর্তী সময়ে স্বাধীন শাসন প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের কবির মাহমুদ ও প্রথম আবদুর রহমানের মধ্যে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের শাসকের মতো আবদুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা। স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে আবদুর রহমান আদ-দাখিল অনন্য কৃতিত্বের দাবিদার। তার প্রতিষ্ঠিত আমিরাত ১০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত কয়েক শতাব্দী স্থায়ী হয়েছিল। অনন্য কৃতিত্ব ও গুণাবলির জন্য আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর তাকে 'কুরাইশদের বাজপাখি' বলে অভিহিত করেছেন। উদ্দীপকের শাসক কবির মাহমুদ প্রতিপক্ষের আক্রমণ থেকে পালিয়ে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। একইভাবে উমাইয়া যুবরাজ আবদুর রহমানও স্বদেশ থেকে উৎখাত হওয়ার পর স্পেনে আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন। আরবে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী আব্বাসিরা ক্ষমতা দখল করে। ক্ষমতালাভের পর আব্বাসিরা উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংসতার হাত থেকে উমাইয়া যুবরাজ আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পান। তিনি পালিয়ে উত্তর আফ্রিকায় গিয়ে মামার কাছে আশ্রয় নেন। মামার সাহায্য নিয়ে তিনি ৭৫৬ খ্রিষ্টাব্দে মুসারার যুদ্ধে স্পেনের তৎকালীন মুসলিম শাসনকর্তা ইউসুফকে পরাজিত করেন। এ যুদ্ধে বিজয়ের পর আবদুর রহমান ইউসুফের রাজধানী কর্ডোভা দখল করেন। তিনি ৩২ বছর স্পেন শাসন করেন। এ সময়কালে তাকে ইউসুফ ও স্যামুয়েলের বিদ্রোহ, ইয়েমেনি বিদ্রোহ, সেভিলের বিদ্রোহ, টলেডোর বিদ্রোহ প্রভৃতি মোকাবেলা করতে হয়। আবদুর রহমানকে স্পেন থেকে বিতাড়িত করার জন্য ইউসুফের পুত্র, জামাতা এবং বার্সেলোনার গভর্নর ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের রাজা শার্লিমানকে আমন্ত্রণ জানান। কিন্তু ৭৭৮ খ্রিষ্টাব্দে তাদের সম্মিলিত বাহিনী আবদুর রহমানের কাছে পরাজিত হয়। শেষ পর্যন্ত শার্লিমান আবদুর রহমানের সাথে সন্ধি করেন। ফলে আবদুর রহমানের প্রতিষ্ঠিত উমাইয়া আমিরাতের ভিত্তি সুদৃঢ় হয়। পরিশেষে বলা যায়, আবদুর রহমান স্পেনে আরবের উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠা ও একে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের দাবিদার।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।