শেয়ারFacebookWhatsApp

"দেশপ্রেম ইমানের অঙ্গ।"- ব্যাখ্যা কর।

উত্তর: স্বদেশের প্রতি মায়া বা আকর্ষণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশের প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। এজন্যই বলা হয়েছে- حب كَ الْوَطَنِ مِنَ الْإِيْمَانِঅর্থ: "স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।" রাসুল সা.নিজ জন্মভূমি মক্কা হতে মদিনায় হিজরতকালে স্বীয় জন্মভূমিকে ভ্যাগকালে বলেছিলেন, "হে আমার স্বদেশ। তুমি কত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সুতরাং বলা যায়, রাসুল (সা.) নিজে স্বদেশকে ভালোবাসতেন। তাই বলা হয়, স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"দেশপ্রেম ইমানের অঙ্গ।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

দুলালের ছোট ভাই বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ির সবাই তাকে নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। আত্মীয়স্বজনরা পর্যন্ত খারাপ কথা বলে। কেবল দুলালের মা এবং দুলাল ওকে আগলে রাখে। দুলাল সবাইকে বুঝানোর চেষ্টা করে, ওর সাথে ভালো ব্যবহার করা ইসলামের নির্দেশ। যারা এর অন্যথা করে, তারা নিজেদের ক্ষতি করে। আর অসহায় ছোট ভাইটির স্বাভাবিক জীবনকে পুরাপুরি অসম্ভব করে তুলে।

Dhaka, dinajpur · 2023

উত্তর

পৃথিবীর প্রথম মানব আদি পিতা হযরত আদম (আ.)

উত্তর

স্বদেশের প্রতি মায়া বা আকর্ষণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশের প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। এজন্যই বলা হয়েছে- حب كَ الْوَطَنِ مِنَ الْإِيْمَانِঅর্থ: "স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।" রাসুল সা.নিজ জন্মভূমি মক্কা হতে মদিনায় হিজরতকালে স্বীয় জন্মভূমিকে ভ্যাগকালে বলেছিলেন, "হে আমার স্বদেশ। তুমি কত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সুতরাং বলা যায়, রাসুল (সা.) নিজে স্বদেশকে ভালোবাসতেন। তাই বলা হয়, স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।

উত্তর

বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যাহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হলো প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোনো অংশ যদি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষণস্থায়ী বা চিরস্থায়ীভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটাকেই বোঝায়। মানবকল্যাণের ধর্ম ইসলামে 'প্রতিবন্ধী' বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলামে যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত করেছে। পারস্পরিক অধিকার নিশ্চিতকরণে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। আল-কুরআনে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- "তাদের (ধনীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও সুবিধাবতিদের অধিকার রয়েছে।" (সূরা আয যারিয়াত :১৯) এখানে আল্লাহতায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান। করাকে ফরয করেছেন। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিক অক্ষম, সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এসময় কোনো মুসলিম ভাই যদি এদের দুঃখ-কৃষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। মহানবি (সা.) বলেন, "বান্দাহ যতক্ষণ 'তার ভাইয়ের সাহায্যরত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।" (মুসলিম)

উত্তর

এই বুদ্ধিপ্রতিবন্ধীদের সম্পর্কে দুলালের মনোভাব সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে। দুলাল সবাইকে বুঝাতে চেষ্টা করে। ইসলাম বুদ্ধিপ্রতিবন্ধীদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে। যারা এর অন্যথা করবে তারা নিজেদের ক্ষতি করবে। আমাদের সমাজে নানা ধরনের প্রতিবন্ধী ছড়িয়ে আছে। সৃষ্টির সেরা মানব শিশুরা শারীরিক, মানসিক ও ইন্দ্রিয় প্রতিবন্ধী হয়ে আমাদের সমাজে অবজ্ঞা ও অবহেলার শিকার হচ্ছে। নানারকম অপমানসূচক শব্দ, তুঙ্খতাচ্ছিল্য করা হয়। (যেমন- হাবাগোবা, পাগল, কানা, অনন্ম, লুলা, লেংড়া) ইসলাম এ ধরনের কাজকে সম্পূর্ণ নিষেধ করেছে। এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন, "মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বলেন। তাকওয়া এখানে। নিজ মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত। সম্পদ ও সম্মান সবই হারাম।" (মুসলিম) মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই আমি মানবজাতিকে মর্যাদা দান করেছি।" (সুরা আল-ইসরা ৭০) সুতরাং প্রতিবন্ধীরাও সম্মানিত। প্রতিবন্ধী শব্দটি নিয়েও প্রচলিত আছে অনেক রকমের কুসংস্কার ও ভুল ধারণা। আমাদের দেশে শিশুর প্রতিবন্ধিত্বের জন্য মা-বাবার পূর্ব পাপ, অভিশাপ, অন্যায়, অপরাধের শান্তি ইত্যাদিকে দায়ী করা হয়। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনকি প্রতিবন্ধিতা কোনো ছোঁয়াচে রোগও নয়। কিন্তু তা সত্ত্বেও প্রতিবন্ধী শিশু এবং ওই শিশুর পরিবারকে সমাজে অনেক অপবাদও অবজ্ঞা সহ্য করতে হয়। কিন্তু আমাদের দেশে ধর্মীয় শিক্ষায় ও ঐতিহ্যগতভাবে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। তাই প্রতিবন্ধী শিশুর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সুতরাং আমরাও উদ্দীপকে দুলালের ন্যায় মনোভাব পোষণ করব। প্রতিবন্ধী শিশুর প্রতি তুচ্ছতাচ্ছিল্য না করে সদয় আচরণ করব।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।