উদ্দীপকে শফিক সাহেবের উপার্জন কীসের ইঙ্গিত বহন করে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে লেখ।
উত্তর: উদ্দীপকে শফিক সাহেবের উপার্জন হালাল উপার্জনের ইঙ্গিত বহন করে। শফিক সাহেব ব্যবসায় কখনো মিথ্যার আশ্রয় নেন না। ক্রেতাদের পণ্যের মূল্য বাড়িয়ে বলা, বিশ্বাসের জন্য কসম করা সহ ওজনে কম দেওয়ার মতো প্রতারণার আশ্রয় নেন না। তিনি সৎভাবে ব্যবসা করে যা উপার্জন করেন তাতেই সন্তুষ্ট থাকেন। এরূপ ব্যবসাকে ইসলামে হালাল বলা হয়েছে। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারাম বা অবৈধ উপার্জন দ্বারা গড়া শরীর জাহান্নামের ইন্ধন হবে। মুসলিম হিসেবে হালাল উপার্জন করা ইমানি দায়িত্ব। কারণ হালাল উপার্জনে বিপুল কল্যাণ নিহিত, অন্যদিকে হারাম উপার্জনে রয়েছে অনেক অকল্যাণ। তাই হালালভাবে উপার্জিত অর্থ মূলত মানবকল্যাণমূলক অর্থ। আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরয, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজির 'অন্বেষণ করাও ফরয। শ্রমের দ্বারা হালাল উপায়ে অর্জিত খাদ্যই সর্বোত্তম খাদ্য। সেজন্য মহানবি (সা.) বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।" (বুখারি) অতএব বলা যায়, শফিক সাহেব প্রতারণার আশ্রয় না নিয়ে সৎভাবে ব্যবসা করে জীবিকা উপার্জন করেছেন। এরূপ উপার্জিত সম্পদকেই ইসলামে সর্বোত্তম বলা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিক সাহেবের উপার্জন কীসের ইঙ্গিত বহন করে? তোমার পাঠ্যপুস্…
উদ্দীপক
Dhaka, dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর