ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির অধিকারগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
উত্তর: বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যাহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হলো প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোনো অংশ যদি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষণস্থায়ী বা চিরস্থায়ীভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটাকেই বোঝায়। মানবকল্যাণের ধর্ম ইসলামে 'প্রতিবন্ধী' বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলামে যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত করেছে। পারস্পরিক অধিকার নিশ্চিতকরণে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। আল-কুরআনে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- "তাদের (ধনীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও সুবিধাবতিদের অধিকার রয়েছে।" (সূরা আয যারিয়াত :১৯) এখানে আল্লাহতায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান। করাকে ফরয করেছেন। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিক অক্ষম, সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এসময় কোনো মুসলিম ভাই যদি এদের দুঃখ-কৃষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। মহানবি (সা.) বলেন, "বান্দাহ যতক্ষণ 'তার ভাইয়ের সাহায্যরত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।" (মুসলিম)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির অধিকারগুলো তোমার পাঠ্য…
উদ্দীপক
Dhaka, dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর