জনাব মনির সাহেবের মানসিকতার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মনির সাহেবের মানসিকতা অযৌক্তিক ও অনৈতিক। একজন মুসলিম হিসেবে জ্ঞান অর্জন করা ফরজ ইবাদত। কারণ মানুষকে আল্লাহ তায়ালাই জ্ঞান দিয়েছেন। এজন্য একজন মুসলিমের প্রথম কাজ আল্লাহ তায়ালা সম্পর্কে জ্ঞান লাভ করা। পবিত্র কুরআন মহান আল্লাহর তায়ালার বাণী। আর এটিই সকল জ্ঞানের উৎস। তাই সবার প্রথম এবং প্রধান জ্ঞান পবিত্র কুরআন থেকেই অর্জন করতে * হয়। আল-কুরআন শরিয়তের প্রধান উৎস। মানুষের যাবতীয় সমস্যার সমাধান এ কুরআনে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, "আমি আপনার প্রতি কিতাব (কুরআন) নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাম্বরূপ।” (সূরা আন-নাহল: ৮৯) কুরআন পাঠের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। মহানবি (সা.) বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়। (বুখারি) মহানবি (সা.) যাদের কুরআনের জ্ঞান নেই তাদের প্রসঙ্গে বলেন, "যার মধ্যে কুরআনের কোনো অংশ নেই, সে শূন্য গৃহের মতো।" (তিরমিযি) উদ্দীপকে জনাব মনির সাহেবের মানসিকতা কুরআন- সুন্নাহ এবং ইসলামবিরোধী। তাই বলা যায়, জনাব মনির সাহেবের কুরআন শিক্ষার প্রতি অনীহার বিষয়টি অযৌক্তিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মনির সাহেবের মানসিকতার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, sylhet, barisal, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর