উদ্দীপকে রাজিব সাহেবের উপার্জনের পদ্ধতিটি হারাম।
হারাম অর্থ- নিষিদ্ধ, মন্দ, প্রসঙ্গত অপবিত্র ইত্যাদি। হালাল উপার্জনের বিপরীত হারাম উপার্জন। ন্যায়-নীতিহীন, মানবতাবিবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয়-উপার্জনকে হারাম উপার্জন বলে। প্রতারণা, চলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম।
কুরআন ও হাদিসে সৎ ব্যবসায়ীদের যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া। হয়েছে, তেমনি অসৎ ব্যবসায়ীদের কঠিন আযাবের খবর দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেন, "কিয়ামতের দিন মুত্তাকি সত্যবাদী এবং নেককার ব্যবসায়ী ছাড়া অন্যসব ব্যবসায়ী ফাসিক হয়ে উঠবে।" কুরআন মাজীদে বর্ণিত আছে- "আল্লাহপাক ক্রয়-বিক্রয় হালাল করে দিয়েছেন এবং হারাম করেছেন।" (সূরা বাকারা: ২৭৫)
হারাম উপার্জনের ব্যাপারে রাসুল (সা.) আরও বলেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত। হারাম উপার্জনের শান্তি হিসেবে রাসুল (সা.) হারাম উপার্জনকারী সকলকে অভিশাপ
দিয়েছেন।" (মুসনাদে আহমাদ, তাবরানি)
অতএব হারাম উপার্জন দুনিয়া ও আখিরাত উভয় জগতে অকল্যাণকর। হারাম উপার্জন থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।