শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড প্রতিবন্ধীদের প্রতি মানুষের দায়িত্ব-কর্তব্যের চিত্র ফুটে ওঠে। আল্লাহ তায়ালা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, তন্মধ্যে সকলকে একইভাবে সৃষ্টি করেননি। কাউকে আল্লাহ মোটামুটি সবকিছু দিয়ে পরিপূর্ণ করেছেন, আবার কাউকে হাত দিলে পা দেননি, আবার কাউকে আল্লাহ চোখ দেননি, 'আবার কারও যথাযথ মানসিক বিকাশ ঘটেনি। এসব ধরনের লোককে বলা হয় প্রতিবন্ধী। ওরা তো আমাদের মতো আল্লাহর সৃষ্টি মানুষ, আমাদের মতো ওদেরও সবধরনের অধিকার আছে। মৌলিক অধিকার, পড়ালেখার অধিকার, চলাফেরার অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। এদের অধিকারগুলো বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এদের অধিকার সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তিই প্রিয়, যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল।" (বায়হাকি) মহানবি (সা.) আরও বলেছেন, "তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।" (তিরমিযি) মহানবি (সা.) আরও বলেন, "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।" (বুখারি) সুতরাং মালেকের প্রতি সমাজের মানুষের পরিপূর্ণ দায়িত্ব পরিলক্ষিত হয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড চিহ্নিতপূর…

উদ্দীপক

মালেক ও লিটন একই এলাকার বাসিন্দা। মালেক জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য-সহযোগিতা করেন। অপরপক্ষে লিটন কোনো কাজের নিয়মনীতির তোয়াক্কা করেন না। পেশিশক্তির প্রভাব খাটিয়ে তার অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে ফায়দা হাসিল করে।

Rajshahi, jessore, comilla, chittagong, sylhet, barisal, mymensingh · 2023

উত্তর

যাকাত বণ্টনের খাত আটটি।

উত্তর

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- উক্তিটি যথার্থ। ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হলো হালাল রুজি। হারাম রুজি করে ইবাদত করলে তা কবুল হয় না। রাসুল (সা.) বলেন, "মানুষ দীর্ঘপথ অতিক্রম করে (কাবায় আসে) এবং (দোয়া কবুলের আশায়) অবিন্যস্ত - চুলে ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে দুহাত তুলে ধরে বার বার বলতে থাকে, হে আমার প্রতিপালক! হে আমার রব! অথচ তার খাবার -হারাম, তার পানীয় হারাম, হারাম তার পোশাক, এমনকি সে লালিত- পালিত হয়েছে হারামভাবে! এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে।" তাই বলা যায়, হারাম উপার্জন ইবাদত কবুলের প্রতিবন্ধক বা অন্তরায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড প্রতিবন্ধীদের প্রতি মানুষের দায়িত্ব-কর্তব্যের চিত্র ফুটে ওঠে। আল্লাহ তায়ালা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, তন্মধ্যে সকলকে একইভাবে সৃষ্টি করেননি। কাউকে আল্লাহ মোটামুটি সবকিছু দিয়ে পরিপূর্ণ করেছেন, আবার কাউকে হাত দিলে পা দেননি, আবার কাউকে আল্লাহ চোখ দেননি, 'আবার কারও যথাযথ মানসিক বিকাশ ঘটেনি। এসব ধরনের লোককে বলা হয় প্রতিবন্ধী। ওরা তো আমাদের মতো আল্লাহর সৃষ্টি মানুষ, আমাদের মতো ওদেরও সবধরনের অধিকার আছে। মৌলিক অধিকার, পড়ালেখার অধিকার, চলাফেরার অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। এদের অধিকারগুলো বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এদের অধিকার সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তিই প্রিয়, যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল।" (বায়হাকি) মহানবি (সা.) আরও বলেছেন, "তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।" (তিরমিযি) মহানবি (সা.) আরও বলেন, "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।" (বুখারি) সুতরাং মালেকের প্রতি সমাজের মানুষের পরিপূর্ণ দায়িত্ব পরিলক্ষিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে সমাজের মানুষের অধিকার হরণের ক্ষতিকর দিক উঠে এসেছে। অধিকার হরণ অর্থ অপরের অধিকার কেড়ে নেওয়া, অন্যের প্রাপ্য লুন্ঠন করা বা অন্যকে তার হক থেকে বঞ্চিত করা। প্রত্যেক ব্যক্তির কমবেশি অধিকার রয়েছে। যার যে অধিকার রয়েছে, তা তাকে দিয়ে দিতে হবে। কারও অধিকারের ওপর হস্তক্ষেপ করে তা কেড়ে নেওয়া যাবে না। আল্লাহর হক আদায় করতে কোনো ভুল হলে এবং তার জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু পেশিশক্তির প্রভাব খাটিয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে অন্যের হক নষ্ট করলে বা অপরের অধিকার হরণ করলে আল্লাহ তায়ালা তা ক্ষমা করবেন না। আল্লাহ তায়ালা বলেন, "হে ইমানদারগণ! তোমরা একে অপরের ধন -সম্পদ অন্যায়ভাবে তথা অবৈধ উপায়ে ভোগ করো না।" (সূরা নিসা : ২৯) উদ্দীপকে লিটনের কর্মকাণ্ড সমাজে মানুষের প্রতি জুলুমের শামিল। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা আরও বলেন, "ব্যর্থ বা ধ্বংস হবেসে ব্যক্তি যে শুধু জুলুমের ভার বহন করবে।" (সূরা ত্বহা: ১১১) জুলুম তথা অন্যের সম্পদ আত্মসাতের ক্ষতিকর দিক সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, "যদি কেউ মিথ্যা কসম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে, (কিয়ামত) সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে রাখবেন।" (মুসলিম) 'অতএব বলা যায়, লিটনের কর্মকাণ্ডে অন্যের অধিকার হরণের দিকটি ফুটে উঠেছে, যা একটি সমাজকে কলুষিত করে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।