উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে কোন দিকটি ফুটেছে সমাজে এর ক্ষতিকর প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে সমাজের মানুষের অধিকার হরণের ক্ষতিকর দিক উঠে এসেছে। অধিকার হরণ অর্থ অপরের অধিকার কেড়ে নেওয়া, অন্যের প্রাপ্য লুন্ঠন করা বা অন্যকে তার হক থেকে বঞ্চিত করা। প্রত্যেক ব্যক্তির কমবেশি অধিকার রয়েছে। যার যে অধিকার রয়েছে, তা তাকে দিয়ে দিতে হবে। কারও অধিকারের ওপর হস্তক্ষেপ করে তা কেড়ে নেওয়া যাবে না। আল্লাহর হক আদায় করতে কোনো ভুল হলে এবং তার জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু পেশিশক্তির প্রভাব খাটিয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে অন্যের হক নষ্ট করলে বা অপরের অধিকার হরণ করলে আল্লাহ তায়ালা তা ক্ষমা করবেন না। আল্লাহ তায়ালা বলেন, "হে ইমানদারগণ! তোমরা একে অপরের ধন -সম্পদ অন্যায়ভাবে তথা অবৈধ উপায়ে ভোগ করো না।" (সূরা নিসা : ২৯) উদ্দীপকে লিটনের কর্মকাণ্ড সমাজে মানুষের প্রতি জুলুমের শামিল। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা আরও বলেন, "ব্যর্থ বা ধ্বংস হবেসে ব্যক্তি যে শুধু জুলুমের ভার বহন করবে।" (সূরা ত্বহা: ১১১) জুলুম তথা অন্যের সম্পদ আত্মসাতের ক্ষতিকর দিক সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, "যদি কেউ মিথ্যা কসম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে, (কিয়ামত) সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে রাখবেন।" (মুসলিম) 'অতএব বলা যায়, লিটনের কর্মকাণ্ডে অন্যের অধিকার হরণের দিকটি ফুটে উঠেছে, যা একটি সমাজকে কলুষিত করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে কোন দিকটি ফুটেছে সমাজে এর ক্ষতি…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, sylhet, barisal, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর