শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের চারিত্রিক গুণাবলি বর্ণনা কর।

উত্তর: রহিম সাহেবের কর্মকাণ্ডে সততা, সবর ও মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং হালাল উপার্জন প্রকাশ পেয়েছে। রহিম সাহেব ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হলেও বিচলিত না হয়ে ধৈর্যধারণ করেন এবং তিনি আশা করেন আল্লাহর ইচ্ছায় একদিন হয়তো ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন। তাই তিনি সৎভাবে ব্যবসায় করতে থাকেন। তার এ মনোভাব এবং হালাল উপার্জনের মানসিকতা প্রশংসনীয়। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, "তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে এটি বিচারকগণের নিকট পেশ করিও না।" (সূরা আল-বাকারা: ১৮৮) তিনি অন্যত্র বলেন, "হে মুমিনগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার কর এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত কর।" (সূরা আল-বাকারা: ১৭২) রাসুল (স.) বলেন, "নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।" (বুখারি) সুতরাং রহিম সাহেব সততা এবং বৈধ ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করা প্রশংসনীয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের চারিত্রিক গুণাবলি বর্ণনা কর।

উদ্দীপক

রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্যের দোষত্রুটি বিক্রেতার নিকট গোপন করেন না, ওজনে কম দেন না, ব্যবসায় লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় করতে থাকেন। অপরদিকে, তার ভাই করিম সাহেব বেশি লাভের আশায় মাছে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন এবং ওজনে কম দেন।

Dhaka, rajshahi, jessore, barisal · 2021

উত্তর

মাতৃভূমি তথা দেশের প্রতি প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।

উত্তর

আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদাত-বন্দেগির জন্য। ইবাদাত করা যেমন ফরয, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরয। মহান আল্লাহপাকের নির্দেশ- فَإِذَا قُضِيَتِ الضَّلُوةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَهُوا مِنْ فَضْلِ اللَّهِ. অর্থ: "সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর- তথা উপার্জন কর।" (সূরা জুমআ : ১০) হালাল উপার্জন করা অন্যতম ফরয কাজ। মহানবি (সা.) বলেন- : طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَغْدَ الْفَرِيضَةِ করা ফরযের পরেও একটি ফরয।" (বায়হাকি) ইবাদাতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল রুজি। যার বুজি হালাল নয়, তার যাবতীয় ইবাদাত- সালাত, সাওম, হজ-যাকাত কিছুই কবুল হবে না। কাজেই বোঝা যায় যে, ইমানের পরে হালাল পুজি উপার্জন করে হালাল খাওয়া, হালাল পরা ফরয।

উত্তর

রহিম সাহেবের কর্মকাণ্ডে সততা, সবর ও মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং হালাল উপার্জন প্রকাশ পেয়েছে। রহিম সাহেব ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হলেও বিচলিত না হয়ে ধৈর্যধারণ করেন এবং তিনি আশা করেন আল্লাহর ইচ্ছায় একদিন হয়তো ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন। তাই তিনি সৎভাবে ব্যবসায় করতে থাকেন। তার এ মনোভাব এবং হালাল উপার্জনের মানসিকতা প্রশংসনীয়। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, "তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে এটি বিচারকগণের নিকট পেশ করিও না।" (সূরা আল-বাকারা: ১৮৮) তিনি অন্যত্র বলেন, "হে মুমিনগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার কর এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত কর।" (সূরা আল-বাকারা: ১৭২) রাসুল (স.) বলেন, "নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।" (বুখারি) সুতরাং রহিম সাহেব সততা এবং বৈধ ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করা প্রশংসনীয়।

উত্তর

মাছ ব্যবসায়ী করিম সাহেব মাছে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন এবং ওজনে কম দেন, যা প্রতারণার শামিল এবং এ থেকে উপার্জিত অর্থ হারাম। ইসলামের নির্দেশ হলো সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় করা। মাছে ফরমালিন দেওয়া মারাত্মক অন্যায়। কারণ ফরমালিন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মাছে ফরমালিন দেওয়াতে মাছ নষ্ট হয় না এবং পচন ধরে না। ফলে তা দীর্ঘদিন অক্ষত থাকে এবং দেখতে তাজা দেখা যায়। এতে ক্রেতাগণ প্রতারিত হন। প্রতারণার মা্যধমে হারাম উপার্জনকারী এ জাতীয় হীন ও ঘৃণ্য নীতির 'লোকজন শুধু নিজেদেরই স্বার্থ উদ্ধারের জন্য সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তারা রাষ্ট্র ও সমাজের গোপন তথ্য ও দুর্বলতার ব্যাপারে শত্রুদেরকে অবগত করিয়ে দেয়। প্রকাশ্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু গোপন ষড়যন্ত্র ও আক্রমণ হতে রক্ষা পাওয়া কঠিন। তাই প্রতারকচক্র মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এ সম্পর্কে মহানবি (সা.) বলেছেন- مَنْ خَطَ فَلَيْسَ مِنَا "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের মুসলমানদের সমাজভুক্ত নয়।" (তিরমিযি) তাই করিম সাহেবের উচিত সব ধরনের প্রতারণা হতে বেঁচে থাকা । হালাল উপার্জনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করা। তাহলেই সত্যিকার মুসলমান হিসেবে গণ্য হওয়া যাবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।