মাছ ব্যবসায়ী করিম সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: মাছ ব্যবসায়ী করিম সাহেব মাছে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন এবং ওজনে কম দেন, যা প্রতারণার শামিল এবং এ থেকে উপার্জিত অর্থ হারাম। ইসলামের নির্দেশ হলো সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় করা। মাছে ফরমালিন দেওয়া মারাত্মক অন্যায়। কারণ ফরমালিন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মাছে ফরমালিন দেওয়াতে মাছ নষ্ট হয় না এবং পচন ধরে না। ফলে তা দীর্ঘদিন অক্ষত থাকে এবং দেখতে তাজা দেখা যায়। এতে ক্রেতাগণ প্রতারিত হন। প্রতারণার মা্যধমে হারাম উপার্জনকারী এ জাতীয় হীন ও ঘৃণ্য নীতির 'লোকজন শুধু নিজেদেরই স্বার্থ উদ্ধারের জন্য সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তারা রাষ্ট্র ও সমাজের গোপন তথ্য ও দুর্বলতার ব্যাপারে শত্রুদেরকে অবগত করিয়ে দেয়। প্রকাশ্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু গোপন ষড়যন্ত্র ও আক্রমণ হতে রক্ষা পাওয়া কঠিন। তাই প্রতারকচক্র মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এ সম্পর্কে মহানবি (সা.) বলেছেন- مَنْ خَطَ فَلَيْسَ مِنَا "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের মুসলমানদের সমাজভুক্ত নয়।" (তিরমিযি) তাই করিম সাহেবের উচিত সব ধরনের প্রতারণা হতে বেঁচে থাকা । হালাল উপার্জনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করা। তাহলেই সত্যিকার মুসলমান হিসেবে গণ্য হওয়া যাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাছ ব্যবসায়ী করিম সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতামত বিশ্ল…
উদ্দীপক
Dhaka, rajshahi, jessore, barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর