দৃশ্যকল্প-১ এ ফারুকের মধ্যে ব্যক্তিত্বের যে শ্রেণি লক্ষণীয় তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ফারুকের মধ্যে ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী সাইক্রোয়েড শ্রেণির ব্যক্তিত্ব লক্ষণীয়। সাইক্লোয়েড মেজাজের ব্যক্তি কখনো অতি বিষণ্ণ, আবার কখনো অতি উল্লসিত থাকে। এ ধরনের মেজাজের ব্যক্তিদের মধ্যে ম্যানিক- ডিপ্রেসিভ সাইকোসিস নামক একপ্রকার ব্যাধি লক্ষ করা যায়। এ শ্রেণির লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এবং এরা সামাজিক, উত্তেজনাপ্রবণ, বাস্তববাদী ও সহিষ্ণু হয়ে থাকে। সাইক্লোয়েড ব্যক্তিরা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। উদ্দীপকের ফারুকের মধ্যেও উক্ত সাইক্লোয়েড ব্যক্তিত্ব বিদ্যমান। কারণ সে মেদবহুল ও গোলগাল ধরনের এবং সহজেই আনন্দিত বা বিষাদগ্রস্থ হয়ে পড়ে, যা উপরেবর্ণিত বৈশিষ্ট্যের সাথে সামাঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, ফারুক ফ্রেৎসমারের সাইক্লোয়েড ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ফারুকের মধ্যে ব্যক্তিত্বের যে শ্রেণি লক্ষণীয় তা ব্যা…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর