প্রত্যক্ষণে প্রেষণা কীভাবে ভূমিকা পালন করে?
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত বার্তাকে ব্যাখ্যা করে তাকে বিশেষভাবে চিহ্নিত করাই হলো প্রত্যক্ষণ। ব্যক্তির চাহিদা, প্রয়োজন, ইচ্ছা, প্রেষণা এ সকল বিষয় তার প্রত্যক্ষণকে প্রভাবিত করে। জৈবিক প্রেষণা যেমন ব্যক্তির প্রত্যক্ষণ নিয়ন্ত্রণ করে তেমনি বিভিন্ন সামাজিক প্রেষণাও প্রত্যক্ষণ সংগঠনকে প্রভাবিত করে। যেমন- গ্রীষ্মের খরতাপে একজন তৃষ্ণার্ত ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রেস্টুরেন্টের বিভিন্ন মুখরোচক খাবার যতটানা চোখে পড়বে তার চেয়ে বেশি তার দৃষ্টি আকর্ষণ করবে দোকানে সাজানো বিভিন্ন কোমল পানীয় বা জুস জাতীয় খাদ্যদ্রব্যের দিকে।
HSC Psychology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · সৃজনশীল
প্রত্যক্ষণে প্রেষণা কীভাবে ভূমিকা পালন করে?
উদ্দীপক
দৃশ্যকল্প-২ :

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
আমাদের প্রত্যক্ষণের জগতকে দুভাগে ভাগ করে, একটি কেন্দ্র অন্যটি প্রান্ত। উদ্দীপকসমূহের মধ্যে যেগুলো আমরা স্পষ্টভাবে প্রত্যক্ষণ করি সেগুলো হলো মনোযোগের কেন্দ্র। আর যেগুলোর প্রতি আমরা বিশেষ মনোযোগ দেই না সেগুলো ঝাপসাভাবে প্রত্যক্ষণ করি, এগুলো মনোযোগের প্রান্তীয় এলাকায় অবস্থান করে। যেমন- আমরা যখন ফুটবল খেলা দেখি তখন যার কাছে বল থাকে তার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়, যা মনোযোগের কেন্দ্রের উদাহরণ। পক্ষান্তরে, রেফারি বা অন্যান্য খেলোয়াড় যারা বল নিয়ে যেতে বাধা দেয় তাদের প্রতি স্পষ্টভাবে দৃষ্টি দেই না, যা মনোযোগের প্রান্তীয় এলাকার উদাহরণ।উত্তর