নিচের কোনটি প্রাথমিক দল?
ক. রাষ্ট্র
খ. বিশ্ববিদ্যালয়
গ. ক্লাব
ঘ. পরিবার
উত্তর: পরিবার
ব্যাখ্যা: সম্পর্কের ঘনিষ্ঠতা ও আবেগীয় মাত্রার ওপর ভিত্তি করে আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস এইচ. কুলি দলকে দু'ভাগে ভাগ করেছেন। যথা- ক. প্রাথমিক/মুখ্য দল এবং খ. মাধ্যমিক/গৌণ দল। যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে প্রাথমিক দল বলে। পরিবার, খেলার সাথি, পাড়া ইত্যাদি প্রাথমিক দলের উদাহরণ। আর যে দলের সদস্যদের মধ্যে নিয়মানুগ, প্রাতিষ্ঠানিক ও নৈর্ব্যক্তিক সম্পর্ক বিরাজ করে তাকে মাধ্যমিক দল বলে। রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, ফুটবল ক্লাব, ছাত্র সংগঠন ইত্যাদি মাধ্যমিক দলের উদাহরণ।
HSC Sociology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · MCQ
নিচের কোনটি প্রাথমিক দল?
- ক.রাষ্ট্র
- খ.বিশ্ববিদ্যালয়
- গ.ক্লাব
- ঘ.পরিবার
উত্তর