উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:জনাব 'A [গণিত] -এমন একটি সংস্থায় কাজ করেন যা অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে থাকে। আইনের প্রয়োগ করা এ সংস্থার গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া প্রয়োজনে সংস্থাটি অধ্যাদেশ জারি করতে পারে।Q. উদ্দীপকে কোনটির কাজ প্রতিফলিত হয়েছে?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. স্থানীয় সরকার বিভাগ
উত্তর: শাসন বিভাগ
ব্যাখ্যা: সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগ অন্যতম। যে বিভাগ রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। একে নির্বাহী বিভাগও বলা হয়। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের প্রধান কাজ। সাধারণত শাসন বিভাগ বলতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে বোঝায়। তবে ব্যাপক অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামপুলিশ তথা প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। বিশেষ পরিস্থিতিতে শাসন বিভাগের প্রধান তথা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।
HSC Civics 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · MCQ