কোন উদ্ভিদে সরোসিস জাতীয় ফল পাওয়া যায়?
ক. ডুমুর
খ. আতা
গ. আনারস
ঘ. কমলালেবু
উত্তর: আনারস
ব্যাখ্যা: সরোসিস জাতীয় ফলের ক্ষেত্রে স্পাইক বা স্প্যাডিক্স মঞ্জরীটি একটি একক রসালো যৌগিক ফলে পরিণত হয়। যেমন— কাঁঠাল, আনারস ইত্যাদি। একটিমাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়, এটিকে গুচ্ছিত ফল বলে। যেমন আতা, স্ট্রবেরি ইত্যাদি। হেস্পিরিডিয়াম জাতীয় ফল সরস ও অবিদারি। এদের অন্তঃত্বক রসালো ও কোয়া গঠন করে। যেমন- কমলা, বাতাবিলেবু ইত্যাদি।
Admission DU A প্রশ্নব্যাংক ১৯৯৯-২০০০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ১৯৯৯-২০০০ · MCQ