ক্ষার ধাতুসমূহের মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং সক্রিয় ধাতু কোনটি?
ক. Lithium
খ. Sodium
গ. Potassium
ঘ. Cesium
উত্তর: Cesium
ব্যাখ্যা: আমরা জানি, পর্যায় সারণিতে কোনো গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া হয় তড়িৎ ধনাত্মকতা তত বৃদ্ধি পায়। Li, Na, K, Cs-এরা 1নং গ্রুপের মৌল। যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ এবং ৬ষ্ঠ পর্যায়ের মৌল। সিজিয়াম মৌলের আকার অন্যদের তুলনায় বড়। এটি শেষ কক্ষপথের ইলেকট্রনকে তেমন আকর্ষণ করে ধরে রাখতে পারে না। যার ফলে সেই ইলেকট্রন ত্যাগ করে সহজেই তড়িৎ ধণাত্মক মৌলে পরিণত হয়। তাই এই মৌলের সক্রিয়তা অন্য মৌলগুলো থেকে বেশি।
Admission DU A প্রশ্নব্যাংক ১৯৯৯-২০০০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ১৯৯৯-২০০০ · MCQ