আয়নিক যৌগ সম্পর্কে নিচের কথাটি ঠিক নয়—
ক. সমযোজী যৌগের চেয়ে আয়নিক যৌগের গলনাংক বেশি
খ. আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয়
গ. আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
ঘ. আয়নিক যৌগ সাধারণত ইলেকট্রোলাইট
উত্তর: আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
ব্যাখ্যা: ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন তৈরি হয়, তাকে আয়নিক বন্ধন বলে। যে যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে আয়নিক যৌগ বলে। আয়নিক যৌগের বৈশিষ্ট্য : ১. গলনাংক ও স্ফুটনাংক উচ্চ ২. কঠিন অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, তবে গলিত বা দ্রবীভূত অবস্থায় পরিবাহী। ৩. এরা অনুদ্বায়ী ৪. পানিতে দ্রবীভূত হয়। ৫. এরা কঠিন অবস্থায় স্ফটিকাকারে থাকে। ৬. বিক্রিয়া দ্রুত গতির।
Admission DU A প্রশ্নব্যাংক ১৯৯৭-১৯৯৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ১৯৯৭-১৯৯৮ · MCQ
