কোনটি প্রবচন?
ক. লেজে গোবরে
খ. সবেধন নীলমণি
গ. সুখে থাকতে ভূতে কিলায়
ঘ. পরের ধনে পোদ্দারি
উত্তর: সুখে থাকতে ভূতে কিলায়
ব্যাখ্যা: গুরুত্বপূর্ণ কিছু প্রবচন : অশ্বত্থের ছায়াই ছায়া (মহতের আশ্রয়ই প্রত্যাশিত), উচোট খেয়ে প্রণাম (বাধ্য হয়ে ভালো কাজ করা), খালি কলসি বাজে বেশি (অন্তঃসার শূন্য), রতনে রতন চেনে (যে যেমন, সে তেমনি দেখে), বসতে পেলে শুতে চায় (একটু সুবিধা পেলে বেশি চায়)। গুরুত্বপূর্ণ কিছু বাগধারা : পেটে পেটে বুদ্ধি (কৌশলী), ফপরদালালি করা (অতিরিক্ত কথা বলা) বর্ণচোরা আম (কপট ব্যক্তি), বালির বাঁধ (ক্ষণস্থায়ী বস্তু) বিড়াল তপস্বী (ভণ্ড সাধু), ভস্মে ঘি ঢালা (বৃথা চেষ্টা) মাছের মায়ের পুত্রশোক (মিথ্যা শোক) রাই কুড়িয়ে বেল (সামান্য থেকে বিরাট কিছু)
Admission DU A প্রশ্নব্যাংক ২০০৪-২০০৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০০৪-২০০৫ · MCQ