কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাচ্ছে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. ভারত
উত্তর: জাপান
ব্যাখ্যা: বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাপান বাংলাদেশকে সমর্থন করে এবং ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে, জাপান বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাপান-বাংলাদেশ বাণিজ্য বর্তমানে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিচারপতি ড. রাধা বিনোদ পাল জাপানিদের কাছে বাংলাদেশ-জাপান মৈত্রী ও বন্ধুত্বের সেতু হিসেবে বিবেচিত ও স্মরণীয় হয়ে আছেন।
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৩-২০০৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৩-২০০৪ · MCQ