'কাজ' শব্দের তৎসম রূপ—
ক. ক্রিয়া
খ. কর্জ্জ
গ. কর্ম
ঘ. করণীয়
উত্তর: কর্ম
ব্যাখ্যা: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদের তৎসম শব্দ বলে। 'তৎ' মানে তার, 'সম' মানে সমান; তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। যেমন : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। অর্ধতৎসম : জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি।
Admission DU B প্রশ্নব্যাংক ২০০২-২০০৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০২-২০০৩ · MCQ