আফ্রিকার শিং কোথায় অবস্থিত?
ক. উত্তরপূর্ব আফ্রিকা
খ. দক্ষিণপূর্ব আফ্রিকা
গ. পূর্ব আফ্রিকা
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তর: পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা: আফ্রিকার শৃঙ্গ বা আফ্রিকার শিং (Horns of Africa) হলো পূর্ব আফ্রিকার একটি উপদ্বীপ যা অ্যাডেন উপসাগর বরাবর আরব সাগরে প্রসারিত। এই অঞ্চলের উত্তরে লোহিত সাগর, পূর্বে ভারত মহাসাগর এবং পশ্চিমে পূর্ব আফ্রিকান রিফট ভ্যালি অবস্থিত। আফ্রিকার শিং-এর আশেপাশের দেশগুলো হলো : · জিবুতি · ইরিত্রিয়া · ইথিওপিয়া · সোমালিয়া এছাড়াও, কেউ কেউ সুদান ও উত্তর-পূর্ব কেনিয়াকেও এই অঞ্চলের আওতায় রাখতে চান।
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৮-২০০৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৮-২০০৯ · MCQ