'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশ করেছিলেন—
ক. রাজা রামমোহন রায়
খ. দীনবন্ধু মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তর: কাঙ্গাল হরিনাথ
ব্যাখ্যা: 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশ করেছিলেন কাঙাল হরিনাথ। এই সাপ্তাহিক পত্রিকাটি ১৮৬৩ সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয় এবং তৎকালীন সমাজে প্রচলিত শোষণ, বিশেষ করে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী প্রকাশ করত। ২টি করে বিখ্যাত গ্রন্থের নাম : রাজা রামমোহন রায় : · বেদান্ত গ্রন্থ · বেদান্ত সার দীনবন্ধু মিত্র : · নীলদর্পণ · সধবার একাদশী মাইকেল মধুসূদন দত্ত : · মেঘনাদবধ কাব্য · শর্মিষ্ঠা
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৬-২০০৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৬-২০০৭ · MCQ