গরীবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও।' বাক্যটির 'ঠান্ডায়' শব্দের কারক-বিভক্তি কোনটি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তর: অপাদানে ৭মী
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরতি, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে। গৃহীত : দুধ থেকে দই হয়। জাত : খেজুড় রসে গুড় হয়। বিরত : পাপে বিরত হও। রক্ষিত : বিপদ থেকে বাঁচাও। ভীত : বাঘকে ভয় পায় না কে? অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৬-২০০৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৬-২০০৭ · MCQ
গরীবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও।' বাক্যটির 'ঠান্ডায়' শব্দের কারক-বিভক্তি কোনটি?
- ক.কর্মে সপ্তমী
- খ.করণে ৭মী
- গ.অপাদানে ৭মী
- ঘ.অধিকরণে ৭মী
উত্তর